শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর শুভ জন্মদিন উপলক্ষে, শার্শা ৯নং উলাশী ইউনিয়ন এর কন্যাদহ ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ শে আগস্ট রবিবার দুপুর আড়াই টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর শুভ জন্মদিন উপলক্ষে, ৯নং উলাশী ইউনিয়ন এর কন্যাদহ ৬নং ওয়ার্ড এর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ,কন্যাদহ গ্রামবাসি ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তার জন্য দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,কন্যাদহ দাখিল মাদ্রাসার সহকারি সুপার মোঃ খলিলুর রহমান, কন্যাদহ ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, কন্যাদহ ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,সহ সভাপতি মোঃ তাহাজ্জুউদিন মোল্লা, উলাশী ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ হাসানুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য বেক্তি গন ও অত্র মাদ্রাসার শিক্ষক ও গ্রাম বাসিসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।










