বেনাপোল প্রতিনিধিঃযশোরের বেনাপোল আল-ফালাহ ইসলামিক স্কলারস্ স্কুলের বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রদান ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ শে ডিসেম্বর) সকাল ১০ টায় সময় আল-ফালাহ ইসলামীক স্কলারস্ স্কুলের নিজস্ব ভবনের চতুর্থ তলায় মোঃ শওকত আলীর সভাপতিত্বে এবং এস এম হুসাইন হেলাল এর সঞ্চালনায় বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠোনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোহাম্মদ কামরুজ্জামান অধ্যক্ষ বেনাপোল ডিগ্রী কলেজ, বিশেষ অতিথি আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফা বিশিষ্ট ব্যবসায়ী, মাওলানা মোঃ ইসরাইল হোসেন ছোট আঁচড়া জামে মসজিদ বেনাপোল,মোঃ শওকত আলী পরিচালক আল-ফালাহ ইসলামিক স্কলার্স স্কুল বেনাপোল, এস এম হেলাল হুসাইন পরিচালক আল-ফালাহ ইসলামীক স্কলারস্ বেনাপোল।
এ সময়,মেধাবী ছাত্র ছাত্রীদের পরীক্ষার ফলাফল ও বৃত্তিসহ ক্রেস্ট তুলে দেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ কামরুজ্জামান অধ্যক্ষ,বেনাপোল ডিগ্রী কলেজ,বিশেষ অতিথি আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফা বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল এবং মাওলানা মোহাম্মদ ইসরাইল হোসেন খতিব ছোট আঁচড়া জামে মসজিদ বেনাপোল।
উল্লেখ্য অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পুরস্কার করা হয়, ছবি অংকন, হাতের লেখা মেধাক্রম বৃত্তিসহ বিভিন্ন খেলাধুল নিয়ে। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা।










