বিশেষ প্রতিনিধি : খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ স্মরণসভায় সভাপতিত্ব করেন।
স্মরণসভার শুরুতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম কামাল হোসেন।
এছাড়া সকাল সাড়ে ১০ টায় খুলনা প্রেসক্লাব অভ্যন্তরে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিনটু,
সহ-সভাপতি আলমগীর হান্নান কোষাধ্যক্ষ দিলীপ বর্মন,দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ।
এছাড়া মানিক সাহার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিপিবিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক সাহা ২০০৪ সালের এদিনে রিকশায় করে আহসান আহমেদ রোডে নিজ বাড়িতে যাওয়ার সময় খুলনা প্রেসকাবের অদূরে চরমপন্থীদের বোমা হামলায় নিহত হন তিনি।










