শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল” বললেন বিএনপির নেতা নুরুজ্জামান লিটন আর এই স্লোগানে, বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ডের সাদিপুর গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট খেলার ফাইনাল ম্যাচে।
শুক্রবার ২৬ শে সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টার
সময় সাদীপুর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে,
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী দিনের যশোর-৮৫/১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি শুরু হয়।
এ সময় হাজারো ফুটবল প্রেমী দর্শকদের মাঠের কানায় কানায় দেখা যায়।
খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং খেলোয়াড়দের মাঝে উৎসাহ সৃষ্টি করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল। উপজেলার তরুন ও যুব সমাজকে মাদকের নেশা থেকে ফিরিয়ে সুস্থ বিনোদনের জন্য খেলাধূলার প্রতি আকৃষ্ট করতে এই টুর্নামেন্টের আয়োজন। এ টুর্ণামেন্ট মাদকাসক্ত অনেক যুবক খেলার প্রতি মনোনিবেশ হবে ও মাদকের ভয়াবহতা নিয়ে যে প্রচার-প্রচারনা হবে তা জানতে পারবে। এছাড়াও এ টুর্ণামেন্টের মাধ্যমে আর্ন্তজাতিক মানের অনেক ফুটবল খেলোয়ার তৈরী হবে।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান, সহসভাপতি আতিকুজ্জামান সনি, সহসভাপতি আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—
বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান খোকন।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক
ছাত্রদলের আহ্বায়ক চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর।
বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ।
খেলা উপলক্ষে গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।










