নিউজ সান ডেক্সঃ মনিরামপুর থানার কাশিমপুর গ্রামের পঙ্গু প্রতিবন্ধি শাহিনুর ইসলাম এর ব্যাটারী চালিত মটর ভ্যানটি তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
১৯ শে সেপ্টেম্বর মনিরামপুর থানাধীন কাশিমপুর গ্রামের পঙ্গু প্রতিবন্ধি শাহিনুর ইসলাম এর ব্যাটারী চালিত মটর ভ্যানটি যা দিয়ে সে পেয়ারা,আখ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন,চোরেরা তার ভ্যানটি তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
বিষয়টি সোশাল মিডিয়ায় আসলে নজরে আসে জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের।
তাঁর নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে নেমে ঘটনায় জড়িত ১জনকে আটক করে চোরাই ভ্যানটি উদ্ধার করে। এবং চুরি কাজে ব্যবহৃত সরঞ্জাম কাটার, ভাঙ্গা তালা, শিকল জব্দ করেন।
আটককৃত আসামী হলেন,মোঃ হেলাল উদ্দিন (২৬), পিতা- আঃ কদের দফাদার, সাং-দরাজহাট, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর।
এই সংক্রান্তে শাহিনুর ইসলাম বাদী হয়ে এজাহার দিয়ে মনিরামপুর থানার সোপর্দ করেছেন।










