বেনাপোল প্রতিনিধি: বেসরকারী সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন বেনাপোল পৌরসভার সহযোগিতায় পৌর এলাকায় “ওয়াটার: সাসটেইনেবল আরবান প্রভিশন, বেনাপোল প্রকল্প” বাস্তবায়ন করছে।
প্রকল্পের অধীনে ২০২৩ সালে বাস্তবায়িতব্য আর্সেনিক আয়রন রিমুভাল প্ল্যান্ট (এআইআরপি), সচেতনতা বৃদ্ধিমূলক সভা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম শেয়ারিং এর উদ্দেশ্যে,
২১ মার্চ মঙ্গলবার ২০২৩ বেনাপোল পৌরসভার সভাকক্ষে “প্রকল্প অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা” আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল আলম বিশ্বাস। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শার্শার উপসহকারী প্রকৌশলী মৌসুমী হালদার, উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার রিয়াদুল ইসলাম প্রমুখ।
প্রকল্পের বিগত দুই বছরের অগ্রগতি, চ্যালেঞ্জ ও শিখন এবং ২০২৩ সালের প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসাইন।
পৌর নির্বাহী কর্মকর্তা বলেন বেনাপোলের মত উচ্চ মাত্রায় আয়রন ও আর্সেনিক আক্রান্ত এলাকার জন্য এআইআরপি অত্যন্ত কার্যকর প্রযক্তি।
এ ধরনের পানি প্রযুক্তি সহায়তা করায় তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রশংসা করেন এবং কাজের পরিধি আরো বৃদ্ধি করার জন্য সংস্থার প্রতি অনুরোধ করেন। পৌরসভা নির্বাহী প্রকৌশলী বলেন, পৌর এলাকার জনগণকে নিরাপদ পানি সরবরাহ করার দায়িত্ব মূলত বেনাপোল পৌরসভার।
এ কাজে সহযোগী হিসেবে কাজ করায় তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদ জানান। কর্মশালায় বেনাপোল পৌরসভার প্রকৌশল শাখা, পানি শাখা, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টাফগণ অংশগ্রহণ করেন। সকলের অংশগ্রণে কর্মশালায় ২০২৩ সালের জন্য একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়।










