বেনাপোল প্রতিনিধি: ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডি এজেন্ট অ্যাসোসিয়েশন ঘোষিত দুই দিনের কর্ম বিরতি চলছে বেনাপোল স্থলবন্দরে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন (সোমবার ৩০ শে জনুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এই কর্ম বিরতি শুরু করেছে।
এতে দুই দেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চালু আছে।
আন্তর্জাতিক বাণিজ্য দুইদিন বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হওয়ার শংকা রয়েছে। দ্রুত দাবি বাস্তবায়নের আহভান জানিয়েছেন আন্দোলনকারীরা।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্টস লাইসেন্সসিং বিধিমালা ২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আইন বাতিল দাবিতে সোম ও মঙ্গলবার বেনাপোল স্থল বন্দরে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আহবানে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে।
এতে দুই দেশের আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছে আমদানিকারকরা। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হওয়ার শংকা রয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুই দেশের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে রপ্তানি টার্মিনালে ট্রাকের দীর্ঘ লাইন পড়েছে। ফলে ভোগান্তি বেড়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। সকালে ভুল বোঝাবুঝির জন্য কর্মসূচি শুরু হতে দুই ঘন্টা দেরি হয়েছে।
দুইদিনের কর্মবিরতিতে বেনাপোল স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রমে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। দাবিগুলো মেনে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি সংশ্লিষ্টদের।










