স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাবেক দুবারের উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবালকে দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে।
সুত্রে জানা যায়
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান ইকবালকে গতকাল ১৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে দিনাজপুর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তথ্য মতে তার বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজি সহ সামাজিক অস্থিরতা সৃষ্টি ও নারী কেলেঙ্কারি ছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একইসাথে তার বিরুদ্ধে উন্নয়নের নামে সরকারি অর্থ আত্মসাৎ ও বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। উল্লেখঃ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।










