নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্তে স্বর্ণ পাচারের সময় মাথাভাঙ্গা নদীর পানিতে স্বর্ণের ভারে ডুবে মিরাজ মন্ডল (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি।
৯ অক্টোবর সোমবার ১২ টার সময় নাস্তিপুর সীমান্তে স্বর্ণ পাচারের সময় মাথাভাঙ্গা নদীর পানিতে স্বর্ণের ভারে ডুবে মারা গেলেন মিরাজ মন্ডল।
তার শরীরে বাধা কাপড়ের ছোট-বড় ৬৮ টি স্বর্ণের বার,যার ওজন ১০ কেজি ২শ ৬৩ গ্রাম, মূল্য ১০ কোটি ২ লক্ষ ৬৩ হাজার।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










