শাহাবুদ্দিন আহামেদ: বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহমেদের মা হামেদা বেগম চিকিৎসাধীন অবস্থায় কুইন্স হসপিটালে মৃত্যুবরণ করেছে।
(১৭ জানুয়ারি বুধবার) সকাল ৭টার সময় চিকিৎসাধীন অবস্থায় যশোর কুইন্স হসপিটালে মৃত্যুবরণ করেন। পরে হসপিটাল থেকে তার মৃতদেহটি নিজ বাড়ি আনলে হাজারীতে শোকের ছায়া নেমে আসে।
তাকে একনজর দেখতে হাজারো মানুষ ভিড় জমায়।
তাকে দেখতে আসেন,৮৫ যশোর ১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহমেদ কে সমবেদনা ও শোক প্রকাশ করেন।
স্থানীয়রা জানান,রাজুর মা একজন হাস্য উজ্জ্বল ও সাদা মনের মানুষ ছিলেন,তিনি আমাদের সকলের বাড়িতে বাড়িতে যেয়ে সব সময় খোঁজ খবর নিতেন। তার এই মৃত্যু তে আমরা গ্রাম বাশি গভীর ভাবে শোক প্রকাশ করছি।
মরহুমের নামাজের জানাজা, দুপুর ২টার সময় তার নিজ বাড়ি ছোট আঁচড়া পূর্ব পাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।
এসময় জানাজা নামাজে অংশগ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,বেনাপোল পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন,নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান ওহিদসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার এই জানাজায় উপস্থিত ছিলেন।
মরহুমের জানাযার শেষে তার নিজ পারিবার গোরস্থানে দাফন করা হয়।
দাফোন শেষে তার রুহের মাগফেরাতে সকল ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এ দোয়া শরিক হন।










