নিউজ সান ডেস্ক : পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিয়ে চলে গেলেন,
বেনাপোল পৌরসভার গাজীপুর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর ছোট ভাই মামুনুর রহমান পম্পে।
রবিবার ( ২৩ নভেম্বর ) রাত ১০ টার সময়
শার্শার নাভারণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৫৩) বছর।তিনি ১ স্ত্রী,ও ১ কন্যা সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
২৪ নভেম্বর দুপুর ২ টার সময় তার জানাযা নামাজ ৭ নং ওয়ার্ড গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তার এই জানাযা নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরাদেহ দাফন করা হয়েছে।
এসময় জাতীয়তাবাদী-বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং বর্তমান ৮৫ যশোর শার্শা- ১ আসনের ধানের শীষের মনোনীত প্রাপ্ত পদ প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,সহ সভাপতি শাহাবুদ্দিন,সহ সভাপতি আব্দুল মোন্নাফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেব,বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী,বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিলন,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃসহিদ আলী,বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টার,পুটখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি,বেনাপোল পোর্ট থানা জামাত ইসলামের সেক্রেটারি রেজাউল ইসলাম ,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক মীর আলম,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ ও গ্রামবাসী সহ ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং বিএনপির সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।










