শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল:
পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিয়ে চলে গেলেন,শার্শার ৯নং উলাশী ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড কন্যাদাহ গ্রামের গাইন পাড়ার আলী হোসেন।
তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর।
মঙ্গলবার (১৩ই জানুয়ারি) সকাল ৮টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জননেতা আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ-এর খালু শ্বশুর।
মহরমের নামাজের জানাজা (১৩ই জানুয়ারি) বিকেলে কন্যাদাহ গ্রামের কানিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,
৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সকল ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ উপস্থিত ছিলেন।










