নিউজ সান ডেস্ক : শার্শা উপজেলার ৩ নং বাহাদুরপুর ডিসি ইকো পার্ক পরিদর্শন করলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকালে বাহাদুরপুর ডিসি ইকো পার্ক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ।
এসময় তিনি বাহাদুরপুর বাওড় এর বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, বাগা আঁচড়া ইউনিয়ন প্রশাসক শাহারিয়া রনজু, বেনাপোল ইউনিয়ন এর প্রশাসক নাজমুল হাসান, বাহাদুরপুর ইউনিয়নের প্রশাসক শাখির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক শাহ,প্রাণিসম্পদ কর্মকর্তা তপু শাস, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী। এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।










