নিউজ সান ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামানায় বেনাপোল পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আবেগপ্রবণতা হয়ে”কেদে ফেললেন মফিকুল হাসান তৃপ্তি তার কানতে দেখে” বেনাপোল পৌর বিএনপি’র সকল নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষ কাঁদালেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪ টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য এবং বর্তমান শার্শা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রাপ্ত পদপ্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহামেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক আতাউর রহমান আতা,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি সাহাবুদ্দিন, সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন, সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু,সহ সভাপতি আব্দার রহমান,সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,
সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব
আক্তারুজ্জামান আক্তার,পৌর বিএনপির অর্থ সম্পাদক আব্দুস সামাদ,পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান,বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ,যুগ্ম আহবায়ক আশরাফুল, মীর আলম, আতাউর রহমান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব ওমর ফারুক, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,
সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন,পৌর যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মফিকুল হাসান তৃপ্তি বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু আমাদের সকলের প্রাণের দাবি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন।
তিনি আরও বলেন,
বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা দেশের কোটি মানুষের আশা ও প্রত্যাশার বিষয়।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত নেতাকর্মীরা।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাহাদাত হোসেন।
এ দোয়া মাহফিলে হাজার হাজার মানুষ ও বিএনপির সকল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করেন।










