নিউজ সান ডেস্ক:
যশোরের বাহাদুরপুর ইউনিয়নের ২নং ঘীবা দাখিল মাদরাসা প্রাঙ্গণে ২শ’ শীতার্থ দের মাঝে কম্বল বিতরণ করেছেন আলোর প্রদীপ সেচ্ছাসেবী সংগঠন।
১৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টার সময় ২নং ঘীবার দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে খালিদ মোড়লের সভাপতিত্বে ও রাজু আহম্মেদের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি নয়ন কুমার রাজবংশী ও বিশেষ অতিথি সুমন ভক্ত,মফিজুর রহমান ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী ও বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত এবং বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মফিজুর রহমান এর হাত দিয়ে ২’শ শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নয়ন কুমার রাজবংশী,শার্শা উপজেলা নির্বাহী অফিসার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুমন ভক্ত অফিসার ইনচার্জ,বেনাপোল পোর্ট থানা।,মফিজুর রহমান, চেয়ারম্যান ৩নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ,মিলন হোসেন সাংবাদিক সাধারণ সম্পাদক চেকপোস্ট বাজার কমিটি।
আরও উপস্থিত ছিলেন,আব্দুর রহিম সাংবাদিক,সমাজ সেবক সফিয়ুর ,আক্তারুজ্জামান উপদেষ্টা আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠন, হোসেন মাহমুদ পরিচালক আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠন, শাকিল আহম্মেদ,ধান্যখোলা সাবেক মেম্বারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপন করছেন,বিল্লাল হোসেন মিন্টু।
শীতে গরম কাপড় পেয়ে খুশি ভুক্তভোগীরা। আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তারা।










