যশোরের বেনাপোলে অবস্থিত আন-নূর একাডেমি’র বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় একাডেমি’র নিজ ভবনে পরিচালক হাবীববুর রহমান হাবীব এর সভাপতিত্বে প্রথমে কুরআন তিলাওয়াতের মাধ্যমে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেনাপোল ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস, বেনাপোল মহিলা আলিম মাদরাসার মাওলানা আব্দুল অহেদ দুদু, বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক, বেনাপোল পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাওলাা আলমগীর হুসাইন, দিঘীরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ইয়াকুব আলী, ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ার রোমানুজ্জামন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনারা এই প্রতিষ্ঠানে বাচ্চাদের পাঠিয়েছেন, আপনারা ভাগ্যবান। কারণ আপনার সন্তান হাফেজ হবে, একজন আদর্শ মানুষ হবে। তার জীবনে চলার পথে সে ভালো মন্দ বিচার করতে পারবে। অভিভাকদের উদ্দেশ্যে বলেন, যে আপনার সন্তান হাফেজ হয়েও, ডাক্তার, ইঞ্জিনিয়ারও হতে পারে। তাই আপনার সন্তানকে আন-নূর একাডেমিতে পড়ান।
এসময়, অতিথিগনদের হাত দিয়ে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্থ ও পঞ্চম পুরস্কার দেন প্লে থেকে ৫ম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে ।










