বেনাপোল প্রতিনিধিঃ স্থলবন্দর বেনাপোলে আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ঢাকা ব্যাংক লিমিটেডের ১১১তম শাখা উদ্বোধন করা হয়েছে। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে রহমান চেম্বারের ২য় তলায় এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মুস্তাক আহম্মেদ, বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি খারুজ্জামান মধু ও মহাসিন মিলন, রাতুল ইন্টারন্যাশনাল সিএন্ডএফ স্বত্বাধিকারী আব্দুল লতিফ, অ্যাসোসিনের সদস্য সাহিদা রহমান সেতু, মোঃ হুমায়ন কবীর ব্যবস্থাপক যশোর জেলা শাখা, বেনাপোলের বিশিষ্ট সমাজসেবক মোঃ রমজান আলী টিকো প্রমুখ।










