বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে ঢাকা কোলকাতা গামী লিটন ট্রাভেলসের একটি বাসের শুভ উদ্বোধন হয়েছে।
(বুধবার ৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে অত্যাধুনিক যাত্রী সেবায় আরামদায়ক এই বাসটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আহসান উল্লাহ মাস্টার।
বাসটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, লিটন ট্রাভেলস পরিবহনের পরিচালক যশোর পৌর কমিশনার রিপন হোসেন, যশোর পৌর সভার কাউন্সিলার আজিজুর রহমান, বেনাপোল লিটন ট্রাভেলসের দায়িত্বরত ব্যবস্থাপক আশাদুজ্জামান আশা, যশোর জেলা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর প্রচার সম্পাদক হারুন অর রশিদ ফুলু।
বেনাপোল কাউন্টার ম্যানেজার আশাদুজ্জামান আশা বলেন, যাত্রীদের ভ্রমণে আরামদায়ক হবে আমাদের এ বাসটি। অত্যন্ত স্বচ্ছতার আমরা যাত্রী সেবা নিশ্চিত করবো। যাত্রীরা নিরাপদে যাতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে আমরা সর্বপরি সে খেয়াল রাখবো।










