বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলার উদ্দেশ্যে আনন্দ রেলি করল বেনাপোল সমাজ কল্যাণ সংস্থা ও ভবেরবেড় সমাজকল্যাণ সংঘের সকল সদস্যরা।
৪ নভেম্বর বিকালে বেনাপোল সমাজকল্যাণ সংঘের উদ্যোগে উক্ত রেলি ও টফি নিয়ে বেনাপোল বলফিল্ড থেকে শুরু করে বেনাপোল স্থলবন্দর ও পৌর বাজার ঘুরে পুনরায় বলফিল্ড ময়দানে শেষ হয়।
এই ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ৭ অক্টোবর ২০২২ শে শুরু হয়। এবং এই যাত্রায় প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ড ও সেমিফাইনালে জয় লাভ করে আয়েশা একাডেমী ফুটবল নাভারণ একাদশ ও বাগাছরা ফুটবল একাদশ ফাইনালে প্রবেশ করেন।
কাঙ্খিত ফাইনাল খেলাটি শনিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে, উক্ত খেলাটি দেখার জন্য বেনাপোল বলফিল্ড মাঠে সকল কে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন, বেনাপোল সমাজকল্যাণ সংস্থার সভাপতি জুলফিকার আলী মন্টু ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন রিমন।
রেলি শেষে সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জুলফিকার আলী মন্টু ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন রিমন বক্তব্য দেন।
এ সময় উক্ত রেলিতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সংস্থা সকল সদস্যরা।










