বেনাপোল প্রতিনিধি :যশোরের বেনাপোল পোর্ট থানার ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের চাত্রের বিলের মাছের ঘেরে দূর্বৃত্তদের হাতে স্বেচ্ছাসেবক দলের সদস্য অহিদুল ইসলামকে নৃশংস ভাবে হত্যা করে পানিতে ফেলে যাই।
এঘটনাই স্বেচ্ছাসেবক দলের সদস্য অহিদুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে বেনাপোল সীমান্তের চাত্রের বিল এলাকার আক্তার মাহমুদ বাবলুর মাছের ঘের থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
এর আগে ১০ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। সে ওই মাছের ঘেরে গার্ডের কাজ করতো বলে জানা গেছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।
পরে ১২ই অক্টোবর শনিবার বিকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ তার নিজ বাড়িতে আনা হয়।তার মরদেহ দেখতে ছুটে আসেন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা।এ সময় বক্তব্য রাখেন,ছোট আঁচড়া ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সবুর হোসেন বলেন, অহিদুলকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি,স্থানীয় বিএনপি নেতা মোঃ ইউনুস আলী, মোঃ স্বপন হোসেন, নিহতের ভাই আলম ও তার স্ত্রী এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।
নিহতের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
নিহত অহিদুল ইসলাম ছোটআঁচড়া পূর্ব পাড়া এলাকার নিছার আলী খোকনের ছেলে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া জানান, দুপুরে ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অহিদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছি।তবে এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে পোস্টমাডাম রিপোর্ট আসলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।










