বেনাপোল প্রতবনিধি: যশোরের বেনাপোল পৌর গেটের সামনে একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এ মরদেহ উদ্ধার করে
বেনাপোল পোর্ট থানার পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহিম হোসেন জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কিভাবে তার মৃত্যু হলো ও তার পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এদিকে স্থানীয়রা জানান, পৌরগেট এলাকায় সন্ধ্যার পর বকাটেদের আড্ডা বসে। এছাড়া অনেকে মাদক সেবন করতে আসে। আগামীতে সেখানে প্রসাশনিক নিরাপত্তা বাড়ানো প্রয়োজন বলে মনে করছে সচেতন এলাকাবাসী।










