নিউজ সান ডেক্সঃ বেনাপোলঃ সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেনাপোল পৌর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(বৃহস্পতিবার ৮ই ডিসেম্বর) বিকাল ৫ টার সময় বেনাপোল পৌর আওয়ামী লীগ, যুবলীগ,শ্রমিক লীগ,ছাত্রলীগ, সকল সহযোগী সংগঠনের নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করেন।
বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে, বেনাপোল স্থলবন্দর ও পৌর বাজার ঘুরে ছোট আঁচাড় মোড়ে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন,শার্শা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,শ্রমিক লীগের সভাপতি রাজু আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,শ্রমিক লীগের সভাপতি রাজু আহমেদ, এক নম্বর ওয়াডের সাবেক কাউন্সিলর বকুল, যুবলীগের জসীম উদ্দীন,আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকবার আলী,যুবলীগ নেতা শহীদ,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামিদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আখতারুজ্জামান বাবলু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তহিদুর রহমান তহীদ, সাবেক ছাত্রলীগের নেতা জুয়েল,সাবেক ছছাত্রলীগের নেতা ইকরামুল হক জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল,বাবু মেম্বার, শ্রমিক নেতা নাসির উদ্দিন,মহিলা লীগের তন্নী প্রমুখ।










