বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ১০পিছ স্বর্ণেরবাসহ ইব্রাহিম বেপারি(৩৫)নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।
আটকৃত স্বর্ণের ওজন (৫শ৮০ গ্রাম )।
সোমবার (৬ মার্চে) সকাল ৭টা ৩০মিনিটের সময় বর্হিরগমনের স্ক্যানিং পার হলে শুল্ক গোয়েন্দা সদস্যরা সন্দেহ বশত তাকে আটক করে।
পরে তল্লাশি করে কোন কিছু পাওয়া না গেলে বেনাপোলের একটি ক্লিনিকে চেকাপ করলে পেটের ভেতর কালো কসটেপ দিয়ে লুকানো স্বর্ণ দেখতে পাওয়া যায়।
পরে তার পায়ু পথ থেকে স্বর্ণগুলো উদ্ধার করে শুল্ক গোয়েন্দা সদস্যরা।
আটকৃত যাত্রী হলো মুন্সিগজ্ঞ জেলার মুন্সিগজ্ঞ থানার চারকেওয়ার গ্রামের আব্দুল লতিফ বেপারির ছেলে যার পাসপোর্ট নং- (এ ০৩৮৩২৯৮০)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন এলাকায় কঠোর নজরদারি সহ অবস্থান নেওয়া হয়।
এসময় সন্দেহভাজন ঐ যাত্রীর গতিবিধি লক্ষ্য করে তাকে আটকপূর্ব তল্লাশি করে কোন কিছু পাওয়া না গেলে তাকে, স্থানীয় একটি ডায়গনিক সেন্টারে এক্সরে করলে পেটের ভেতর কালো কসটেপ দিয়ে লুকানো স্বর্ণ দেখতে পাওয়া যায়।
পরে তাকে পুনরায় চেকপোষ্টে নিয়ে তার
পায়ু পথ থেকে ১০পিছ স্বর্ণেরবার বাহির করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫শ ৮০ গ্রাম, যার বাজার মূল্য ৪২ লক্ষ টাকা।
আটকৃত যাত্রীএবং স্বর্ণগুলো সরকারী কোষাগারে জমা প্রদান করা সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।










