নিউজ সান ডেস্ক :যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা গ্রামের একটি ডোবা থেকে পুলিশ আব্দুল আলিম নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯ টার সময় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিম বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের সাহাদত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৭ টার সময় ১ নম্বর ঘিবা গ্রামের স্থানীয়রা রাস্তার পাশে হাঁটতে যেয়ে একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পচা দুর্গন্ধযুক্ত মরদেহটি উদ্ধার করে। এ সময় নিহতের ভাই ইব্রাহিম লাশটি সনাক্ত করেন।
গত শনিবার (২৫অক্টোবর) বাড়ী থেকে আব্দুল আলিম ঘিবা গ্রামে নানার বাড়ীর উদ্দেশ্য রওনা হয়। এর দু’দিন পর উদ্ধার করা হলো তার মরদেহ।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই মিলন জানায়, সকালে মরদেহটি উদ্ধার করে পোষ্ট মটেমের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে স্বজন ও স্থানীয়দের দাবী আব্দুল আলিম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তারা জানান।










