নিউজ সান ডেস্ক : বেনাপোল পোর্টথানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পরিয়া হেরোইনসহ সোহাগ হোসেন (৩৭) নামে
এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানা এলাকার ভবেরবেড় গ্রামস্থ বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিণ পাশের ডাক্তার মোহাম্মদ আলী এর বাড়ির ভাড়াটিয়া পলাতক আসামী কাকুলি খাতুন সিনথিয়া আক্তারের ঘরে বেনাপোল পোর্টথানা অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামি হলেন,শার্শা উপজেলা লক্ষণপুর ইউনিয়ন এর লক্ষণপুর মধ্যপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৭)।
অভিযানের সময় পলাতক আসামী কাকুলি খাতুন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্টথানার এসআই মানিক কুমার সাহা জানান, আটককৃত আসামীকে মাদকসহ থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।










