বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াখালী সীমান্ত থেকে এক কেজি গাঁজাসহ মোঃ মিলন হোসেন (২২) নামে এক মাদক ব্যবসাহীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নিদের্শক্রমে।
সোমবার ১৭ এপ্রিল ৫ টা ৪৫ মিনিটে সময় বেনাপোল পোর্ট থানার বিশেষ অভিযানে থানাধীন আমড়াখালী গ্রামস্থ বেনাপোল পৌরগেট সংলগ্ম সাগর স্টোরের সামনে ফুটপাতের উপর হতে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত আসামী হলেন,মোঃ মিলন হোসেন (২২), পিতা- মোঃ জুলফিকার আলী, গ্রাম- রঘুনাথাপুর, থানা- বেনাপোল পোর্ট, জেলা যশোর।
বেনাপোল পোর্ট থানার অফিসার্স ইনচার্জ ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










