বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল রঘুনাথপুর সিমান্ত থেকে ১০ কেজি গাঁজাসহ বিপ্লব হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে বিপ্লব হোসেন (২৯)।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে পুলিশ জানায় অত্র থানাধীন রঘুনাথপুর (পূর্বপাড়া) সাকিনস্থ ধৃত আসামি বিপ্লব হোসেন এর বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










