শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী নাসির উদ্দীন ১৩ হাজার ২৬৫ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি স্বতন্ত্র প্রার্থী মোবাইল মার্কার মফিজুর রহমান সজন পেয়েছেন ৩ হাজার ৮২৫ টি ভোট।
নির্বাচনে ছোট,খাট দুই একটা অপ্রিতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে দিনভর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২ জন মেয়র প্রার্থী ছাড়াও ৯টি সাধারণ ওয়ার্ডে ৪৭ জন প্রার্থী ও সংরক্ষিত আসনে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী অংশগ্রহন ছিলনা।
সীমানা নির্ধারন মামলার জালে দির্ঘ ১২ বছর ভোট আটকে ছিল বেনাপোল স্থলবন্দরে অবস্থিত এই বেনাপোল পৌরসভা নির্বাচন। পরে নির্বাচনের দাবিতে এলাকাবাসির দির্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের পর আজ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন সুষ্ট করতে পুলিশ,র্যাব,বিজিবি ও সব কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছিল।।










