শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: বেনাপোল পৌর আওয়ামীলীগের উদ্যোগে ছোট আঁচড়া মোড় আওয়ামী লীগের দলীয় কার্যালয় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
৬ই এপ্রিল শনিবার বিকালে ছোট আঁচড়া মোড় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল মুকুল, বেনাপোল পৌর মেয়র আলাজ নাসির উদ্দিন,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আলীকদর সাগর, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সালমা আলম,কেন্দ্রীয় কৃষি বিষয়ক এর কমিটির সদস্য কামরুজ্জামান বাবলু,পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক
আকবর আলীসহ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুব মহিলালীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










