নিউজ সান ডেক্সঃ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২২১১ মেট্রিক টন টিসিবির পেঁয়াজ আমদানি হয়েছে। যা ৩১৯ মার্কিন ডলার মূল্যে প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে এসব পেঁয়াজ বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়।
এ পেঁয়াজ খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনিয় কাগজ পত্র দাখিল করেছেন
কনফিডেন্স ট্রেড এ্যাসোসিয়েট সিএন্ডএফ এজেন্ট।
এ সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, সরকার ২ হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে। যা আমদানিমূল্যের ওপর ১০ শতাংশ শুল্ককর দিয়ে প্রতিকেজি পেঁয়াজের আমদানি খরচ পড়ছে ৩৭.৮৯ টাকা। এবং এ বন্দর থেকে পেঁয়াজ দ্রুত খালস নিয়ে দেশের দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, ভারত থেকে ৮৭ মেট্রিক টন টিসিবির পেঁয়াজ আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত পেঁয়াজ ছাড় হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে, সে জন্য তারা সব ধরনের সহযোগিতা করছেন বলে জানান।










