বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধণ করলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন ভূঁইয়া।
শুক্রবার(৭ অক্টোবর) বিকাল ৪ টায় বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দানে সংস্থার সভাপতি-জুলফিকার আলী মন্টু’র সভাপতিত্বে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
এসময় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভুঁইয়া বলেন, ক্রীয়াই শক্তি ক্রীয়াই মন মাদক ছেড়ে খেলতে এসো, শিল্প এবং সৌন্দর্য খেলা,এই শিল্প ও সৌন্দর্য এর সমন্বয়ে এই খেলাটি পরিচালিত হয়ে থাকেন, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং পৃথিবীর মধ্যে সৌন্দর্য খেলার মধ্যে একটি। সবচাইতে জনপ্রিয় খেলা আমাদের ফুটবল, আমরা সবাই ছোট বেলাই থেকে খেলতে এবং দেখতে অভ্যস্ত, বেনাপোলে ক্রীয়া সংস্থা কে সাধুবাদ ও ধন্যবাদ জানাই, আমাদের এই বর্ডার বেল্টে হীসাবে যেখানে মাদকের ছড়াছড়ি সত্বেও তারা যে মহৎ উদ্দেশ্য গ্রহণ করেছেন, এই জন্য এই সংস্থার সাথে জড়িত প্রত্যেকের আমার অন্তরের অন্তস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
এসময় এই খেলার উদ্বোধনী ঘোষণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল
পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ এনামুল হক মুকুল,
সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক মহাতাব
উদ্দিন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক
সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বেনাপোল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা
ফারুক হোসেন উজ্জল প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা
যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সালমা আলম, শার্শা উপজেলা
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেলসহ স্থানীয়
আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠন, বেনাপোল সমাজ কল্যাণ
সংস্থার নেতৃবৃন্দ, সূধী সমাজের নেতৃবৃন্দসহ এলাকার সুধী সমাজ,সকল ক্রীড়াবীদগণ উপস্থিত থেকে দর্শকদের সাথে এই খেলাটি উপভোগ করেন।










