বেনাপোলঃ বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের ৫ নম্বর গেটের অপজিট সাইডের রেললাইনে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বন্ডেড মিনারেল রকউল পণ্য নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে।
২৭শে সেপ্টেম্বর সকাল ৯ টায় দিকে বেনাপোল স্থল বন্দর এর ৫ নম্বর গেটের অপজিটে রেললাইনের ওপর মালবাহী ট্রেনের একটি বগিতে ধোয়া দেখতে পাই বন্দরের হ্যান্ডেলিং শ্রমিকরা,পরে বেনাপোল ফায়ার সার্ভিসে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তপন কুমার বলেন, আমরা জানতে পারি সকাল ৯ টার সময় বন্দরের ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমাদেরকে ফোন দেয় যে ভারতীয় মালবাহী ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে,পরে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি,তবে এখনো কিছু বলা যাচ্ছেনা যতখ পর্যন্ত মালবাহী ট্রেনের বগি থেকে মালামাল না নামবে তখন আমরা এখানেই থাকবো।
তিনি আরও বলেন আগুনের সূত্রপাত ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে পলিব্যাগের ভিতর থেকে আগুন সৃষ্টি হয়েছে। এবং কত টাকার মাল রেলের বগীতে ছিলো এখন বলা সম্ভব হচ্ছে না,তবে তদন্ত করে আপনাদেরকে জানানো হবে।










