শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল : পৃথিবীর মায়া ত্যাগ করে’ চির বিদায় নিয়ে চলে গেলেন,
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সহ সভাপতি জিয়াউর রহমান এর মাতা সফুরা খাতুন ইন্তেকাল করেছেন।
(৮ই আগস্ট শুক্রবার ) বিকাল সাড়ে ৫ টার সময় ৯ নং উলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড কন্যাদহ গ্রামের জিয়াউর রহমানের মা’
শারীরিক ভাবে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৭৫) বছর। তিনি শাম্মী ,৩ ছেলে ৩ কন্যা সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাযা নামাজ ৮ই আগস্ট শুক্রবার রাত ৯ টার সময় কন্যাদহ কানিপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরাদেহ দাফন করা হয়েছে।
এসময় জাতীয়তাবাদী-বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম (শহিদ), বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর
ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, ৯ নং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও গ্রামবাসী সহ ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং বিএনপির সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।










