নিউজ সান ডেস্ক:
বেনাপোল স্থালবন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দদের পক্ষ থেকে বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও চেকপোস্ট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোস্তাফিজ্জোহা সেলিম কে ফুল দিয়ে শুভেচছা বিনিময় করেন। নব নির্বাচিত কমিটির সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক জসীম উদ্দীন,সিনিয়র সভাপতি ইদ্রিস আলী ইদু, সাংগঠনিক সম্পাদক শহীদ মল্লিক,জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, জামাল হোসেন, মফিজুর রহমান, অর্থ সম্পাদক মাসুদুর রহমান, মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক পিকুল হোসেন, মুনতাজ সরদার,প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, ইকবাল হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোবহান বিশ্বাসসহ
সকল নেতৃবৃন্দ।
১৩ই অক্টোবর রবিবার দুপুর ২ টার সময় বেনাপোল স্থালবন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির নিজ কার্যালয়ে আজিজুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপদেষ্টা আব্দুল মালেক, ও উপদেষ্টা আতিয়ার রহমানক,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম ( চয়ন) কে সাথে নিয়ে মোস্তাফিজ্জোহা সেলিম,চেকপোস্ট বাজার কমিটির সকলকে নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা করেন।
এ মতবিনিময় সভায় তিনি বলেন, আন্তর্জাতিক চেকপোস্টের হাইওয়ে রোডের উপর পরিবহন বাসে যাত্রী তোলা যাবে না, তাদেরকে বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে টার্মিনাল থেকে ছেড়ে যাবে,এবং পরিবহন কলার ম্যানরা আন্তর্জাতিক পেসেঞ্জার টার্মিনাল থেকে পাসপোর্ট যাত্রীদের হাত ধরে টেনে না নেওয়ার নির্দেশ দেন।
এ সময় আরো বলেন আন্তর্জাতিক চেকপোস্ট সম্পূর্ণ যানজট মুক্ত থাকবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক আনিসুর রহমান, জিএম আশরাফ, শাহাবুদ্দিন আহমেদ, আতাউর রহমান প্রমুখ।










