বেনাপোল প্রতিনিধি;
ভারত-বাংলাদেশ স্থল সড়ক ও রেলপথে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যি এবং পাসপোর্টধারী যাত্রি সেবা উন্নয়নে বেনাপোল ও পেট্রাপোল বন্দর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা। । বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে যোগদানের পর এটি তার প্রথম বেনাপোল বন্দর সফর।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাই কমিশনার তার সফর সঙ্গী নিয়ে বেনাপোল বন্দর পৌঁছালে বন্দর, কাস্টমস ও বাণিজ্যিক সংগঠনের কর্মকতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সীমান্তে বিভিন্ন প্রশাসনিক সংস্থার নিরাপত্তা জোরদার করা হয়।
প্রথমে তিনি বেনাপোল বন্দর অডিটেরিয়ামে বন্দর ব্যবহারকারী বাণিজ্যিক সংগঠনের নেতা,কর্মীদের সাথে মত বিনিময় করেন। পরে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে চলমান বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রী সুবিধা,অসুবিধা সরেজমিনে পর্যবেক্ষন করেন। বিকালে তিনি বেনাপোল বন্দর ত্যাগ করেন তিনি।
এর আগে ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরে এসে পৌঁছালে বন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় উপ হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, ডেপুটি পরিচালক মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া, ভারত বাংলাদেশ চেম্বারের বেনাপোল সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা মনে করছেন এমন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে।










