বেনাপোল প্রতিনিধিঃ ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই ট্রাক ড্রাইভার ফারুক হোসনে (৩৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার ২৭ শে অক্টোবর দুপুর ২ টার সময় ভারতের পেট্রোপোল বন্দরে রার্নাস মোটর লি. ঢাকা এর পন্য বোঝায় ট্রাক নিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে পণ্য আনলোড করার অপেক্ষায় থাকার পর, বিকাল ৫ টার সময় পেট্রাপোল বন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ট্রাকের ভিতরে তার মৃত্যু হয়।
মৃত ট্রাক ড্রাইভার হলেন , বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের ফারুক হোসেন।
(ট্রাক নাম্বার ঢাকা মেট্রো ট-১৬-৪৭১৮)
বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান বলেন,আমরা খবর পেয়েছি ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই ট্রাক নিয়ে আনলোডের অপেক্ষায় থাকা ট্রাক ড্রাইভার ফারুক হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
পরে দুই দেশের সমন্বয় আইনি প্রক্রিয়া শেষে করে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশ হস্তান্তর করা হয়েছে।










