নিউজ সান ডেস্ক :
সাতক্ষীরা ভোমরা কাস্টমসি সি এন্ড এফ এজেন্ট এসোসিশনের ত্রিবার্ষিক নির্বাচন ২০২৪ এর কার্য্যনির্বাহী পরিষদের সদস্য মফিজুর রহমান নির্বাচিত হওয়ায়,বেনাপোল দুর্গাপুর উদয়ন সংঘ কতৃক আয়োজিত অনুষ্ঠানে, তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেন উদয়ন সংঘ এর সদস্য বৃন্দরা।
২৭শে অক্টোবর রবিবার সন্ধ্যায় বেনাপোল দুর্গাপুর উদয়ন সংঘ কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসেদ মল্লিক।
এসময় বেনাপোলের কৃতি সন্তান মফিজুর রহমান কে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে সবাই একত্রিত হয়ে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপি’র সভাপতি খোকন, ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি আবুল কাশেম, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুর,বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওন,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের ওমর ফারুক, নূরনবী, বাবু,মনি,বাসেত মল্লিকসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।










