নিউজ সান ডেস্ক:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আসাদুল ইসলাম (৪২)। তিনি মৃত জবেদ আলী গুলদারের পুত্র এবং যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া ঢাকা রোড এলাকার বাসিন্দা।
অভিযানটি পরিচালিত হয় বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকাল ২টা ৩০ মিনিটে, যশোর কোতয়ালী মডেল থানাধীন ঢাকা ব্রিজ সংলগ্ন এলাকায়। এ সময় আসামির কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে প্রসিকিউশন করেন উপপরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সোহাইব হাসান আকন্দের পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি আসাদুল ইসলামকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন।










