বেনাপোল প্রতিনিধিঃ পুলিশের কল্যাণ সভায় যশোর জেলার ০৯ টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার হিসাবে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার(১৩ অক্টোবর) যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম এই সন্মাননা সনদ প্রদান করেন।
পোর্টথানা সূত্রে জানা যায়,অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন ভূঁইয়া ২০২২ ইং সনের ফেব্রুয়ারী মাসে বেনাপোল পোর্টথানায় যোগদান করার পর থেকে মাদক, সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠু ও নির্ভুলভাবে দায়িত্ব পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন।
সন্মাননা সনদ পেয়ে ওসি কামাল হোসেন ভূঁইয়া মুঠো ফোনে জানান, শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল। এই মর্যাদা যেন ধরে রাখতে পারি, সাধারণ জনগণের আস্থা অর্জনে আরও উদ্যোগ নেব। থানায় এসে কোনো মানুষ যাতে বলতে না পারে পুলিশ খারাপ।
পুলিশ হবে জনগণের বন্ধু, যশোর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আমার পোর্ট থানার সকল এসআই, এএসআই, কনস্টেবল সহ আমার সহকর্মী অফিসারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।










