বেনাপোল প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে ১২০০ জন গরীব অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন যশোর ৪৯ বিজিবি সদস্যরা।
(মঙ্গলবার) ১৮ এপ্রিল বিকালে পবিত্র রমজান উপলক্ষে রমজান মাসব্যাপি যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় প্রকৃত গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে ।
এ পর্যন্ত যশোর ব্যাটালিয়ন কর্তৃক যশোর জেলার বিভিন্ন স্থানে সর্বমোট ১২০০ জন অসহায় ও দুঃস্থ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ এপ্রিল ২০২৩ তারিখ যশোর জেলার চৌগাছা থানাধীন মাসিলা গ্রামস্থ সীমান্তবর্তী ১০০ জন গরীর, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে, এলাকায় দুস্থদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।










