‘যদি কাটাতে পারি সামন্য সুইয়ের ভয়, দিতে পারবো মানবতার আসল পরিচয়’ এই স্লোগানকে সামনে রেখে লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ এর সার্বিক সহযোগীতায় আল ইহসান ফাউন্ডেশন এর উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে পাঁচশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উপজেলার কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।
আল ইহসান ফাউন্ডেশন ও লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ বিভিন্ন স্কুল পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে তারা সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছে।
উপস্থিত ছিলেন আল ইহসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এম হাবিব রিদওয়ান, লাইভ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক রাব্বি হাসান, , কামরুজ্জামান হৃদয়, মহিব্বুল মুরছালিন দেওয়ানসহ প্রমূখ।










