শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: শার্শার ৯নং উলাশী ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান এর বড় ছেলে আপন মোটরসাইক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় তার কবর জিয়ারত করলেন শার্শা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ও ৯নং উলাশী ইউনিয়ন বিএনপি।
বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার সময় ৭নং ওয়ার্ড বেনে খুড়ি গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান
এর বড় ছেলে আপনের কবর জিয়ারত করলেন,শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা কৃষকদল এর সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,
৯ নং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।










