নিউজ সান ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় যশোর ১ শার্শা আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে ওয়াহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তিনি বলেন,বাংলাদেশের মানুষের যে চাওয়া তা দীর্ঘ ১৭ বছরপর পুরণ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।আমার বিশ্বাস এ দেশের মানুষ আগামী নির্বাচনে তাদের আশার প্রতিক ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাদের আশার বাতী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করবেন। এ সময় তিনি নিজের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকোট মোস্তফা কামাল মিন্টু, সহসভাপতি আব্দুল মজিদ,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ,বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টার,
কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি বরিউল হোসেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার নাসিম জামান রিফাত, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চয়ন, বেনাপোল পৌর সেচ্ছাসেবকদল এর সদস্য সচিব ওমর ফারুক, বেনাপোল পৌর ছাত্রদলে আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।










