নিউজ সান ডেস্ক : যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৮ মামলার আসামি মোঃ আব্দুর রহমান বাপ্পি(৩৪) নামে এক জন কে গ্রেফতার
পুলিশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নাভারণ দক্ষিন বুরুজ বাগান গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবাসহ মাদক মামলার ৮ জন আসামির মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়।
শার্শা থানা পুলিশের এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম দক্ষিন বুরুজ বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩৪ বছর বয়সী মোঃ আব্দুর রহমান বাপ্পিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা নং-১১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে দ্রুত যশোর আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। পুলিশ জানিয়েছে, অভিযানের ফলে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় বন্ধে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে।










