নিউজ সান ডেস্ক :
আসন্ন ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার(২৪ শে মার্চ ২০২৬) সকালে স্থানীয় গ্রামপুলিশ সদস্যদের উদ্যোগে কাশিপুর বিওপি (বিজিবি)-এর সদস্যদের সহযোগিতায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মাজার প্রাঙ্গণ, আশপাশের পরিবেশ ও দর্শনার্থীদের চলাচলের পথ পরিষ্কার করা হয়, যাতে স্বাধীনতা দিবসে আগত মানুষ সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে শ্রদ্ধা নিবেদন করতে পারেন।
উদ্যোক্তারা জানান, মহান মুক্তিযুদ্ধে আ’ত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তাঁদের আ”ত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি সংরক্ষণ ও সম্মান জানানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট গ্রামপুলিশ ও বিজিবি সদস্যদের প্রতি স্থানীয়দের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।









