শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:
যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন এর রামপুর উত্তরপাড়ার ইউনিয়ন বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক,মোঃ আলী হোসেন ,দীর্ঘদিন শারীরিক অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তার অসুস্থতার খবর পেয়ে ছুটে যান ,শার্শা উপজেলা বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক ও বেনাপোল হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ন
৯২৫ এর সাধারণ সম্পাদক, মোঃ সহিদ আলী ।
সোমবার (২২শেসেপ্টম্বর) সন্ধ্যা ৬ টার সময় রামপুর উত্তরপাড়ায় অসুস্থ আলী হোসেনকে শরীরি খোজখবর নিতে তার বাসায় তাকে দেখতে যান উপজেলা বিএনপির নেতা সহিদ আলী ৷
এ সময় আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির মৎস বিষয়ক সম্পাদক,মোঃ মিন্টু বিশ্বাস,ইউনিয়ন যুবদল নেতা মোঃ লালটু বিশ্বাস, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ,মোঃ জামাল হোসেন সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্তিত ছিলেন।










