নিউজ সান ডেস্ক : ৮৫ যশোর
শার্শা ১ আসনের ধানের শীষের মনোনীত প্রাপ্ত পদ প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি’র নির্বাচনী প্রচারে গ্রাম -গঞ্জের মানুষ উৎসবমুখর হয়ে ওঠেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে মানুষ উৎসবতো দূরের কথা ভোট দিতে পারেনি, তারা পুরো নির্বাচনাব্যবস্থাকে ধ্বংস করে জাতির অগ্রগতিকে থামিয়ে দিয়ে ছিল, তাদের বিদায়ের পর আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজে ভাসছে গোটা দেশ। তাই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাদী দলের ধানের শীষকে জয়ী করতে হবে।
শনিবার ( ২২ শে নভেম্বর) বিকালে শার্শার নিজামপুর ইউনিয়ন গেড়পাড়া বাজারে গনসংযোগ ও লিফলেট বিতরন এর সময় পথসবায় এসব কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং বর্তমান যশোর ৮৫ শার্শা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রাপ্ত পদ প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
তিনি আরও বলেন, বিগত ১৫টি বছর আমার বিএনপির নেতাকর্মী নানা ভাবে নির্যাতিত হয়েছে,মামলা হামলার শিকার হয়েছে। এসব এর থেকে পরিত্রান পেতে সুষ্ঠু ভাবে বাচতে হলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
আপনারা দেখছেন স্বাধীনতার বিরোধী শক্তি জামাত ইসলাম আবারও মানুযকে ভুল ভাল বুঝাচ্ছে। এরা ১৯৭১ সালে আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল।এদের ভোটের মাধ্যেমে বর্জন করতে হবে। আগামী ১০০ বছরেও ওই দলটি যেন রাষ্ট ক্ষমতায় আসতে না পারে সে লক্ষে সকলকে কাজ করতে হবে।
এসময় তার সাথে গনসংযোগ ও লিফলেট বিতরন এর সময় ছিলেন,যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু সহ হাজার হাজার সাধারণ মানুষ এবং স্থানিয় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।










