নিউজ সান ডেস্ক : যশোরের শার্শা উপজেলার ৫নং পুটখালী ইউনিয়ন এর ৬ নং রাজাপুর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মফিকুল হাসান তৃপ্তি’র উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় শার্শা উপজেলার ৫নং পুটখালী ইউনিয়ন এর ৬ নং রাজাপুর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক ও লিফলেট বিতারন অনুষ্টানে সাবেক মেম্বার আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের
সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান টি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে হাজার হাজার সাধারণ মানুষ ও বিএনপির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
এই উঠান বৈঠক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি দপ্তর সম্পাদক এবং বর্তমান ৮৫ যশোর শার্শা-১ আসন এর ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বর্তমানে কর্মসংস্থানের অভাবে বহু মানুষ বেকার হয়ে পড়েছে। এই বেকারত্ব দুর করতে বিএনপি চ্যালেঞ্জ নিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে সকল ধরনের বিনিয়োগ করে বেকারত্ব দুর করা হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ টি বছর আওয়ামী শ্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। আর নিরীহ বিএনপি নেতা কর্মীদের নামে মামলা হামলা ও নির্যাতন চালিয়েছে। আবারও ষড়যন্ত্র করছে।
উঠান বৈঠক শেষে,মফিকুল হাসান তৃপ্তি পুটখালী ইউনিয়ন এর শিকড়ি গ্রামের পীর বাড়ির,পীরের কবর জিয়ারত করেন।
এসময় উপস্তিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি নাসিমুল গনি বল্টু,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, পৌর সেচ্ছাসেবকদল এর আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










