শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল: শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এর শুভ জন্মদিন কেক কেটে পালিত হয়েছে।
(শুক্রবার ২২ আগস্ট) রাত সাড়ে টার সময় বেনাপোল সান রূফ রেস্টুরেন্টে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম কে সাথে নিয়ে তার শুভ জন্মদিন এর কেক কাটেন। এবং তার দীর্ঘ আয়ু কামনা করেন।
এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি,পৌর যুবদল,সেচ্ছাসেবকদল,
কৃষকদল,ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সকলে মিলে তার জন্মদিনের কেক কাটেন।
এই জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু,সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু,পৌর সেচ্ছাসেবকদল সদস্য সচিব ওমর ফারুক, পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি মফিজুর, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগর,পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।










