শার্শা প্রতিনিধিঃ সময়ের অংগিকার কন্যা শিশুর অধিকার এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস।
(মঙ্গলবার) ৪ অক্টোবর সকাল ১১ টার সময় উপজেলা হলরুমে উপজেলা
প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আলোচনা সভার আয়োজন
করে।
এ সময় উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, সহকারী কমিশনার ফারজানা ইসলাম, উপজেলা
মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান-ই জাহান ও উপজেলার বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।










